বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ : বাংলাদেশের সরকারি চাকরির মধ্যে সবচেয়ে জনপ্রিয় চাকরি হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ। প্রত্যেক বছরে হাজার হাজার মানুষ এই চাকরির জন্য আবেদন করে থাকে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর চাকরি অনেকজনের স্বপ্ন। ২০২৬সালে আবারো বড় আকারে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, প্রায় ১০,৫০০ পদে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে বাংলাদেশ পুলিশ তাদের নিজস্ব ওয়েবসাইটে। ওয়েবসাইটে এবং অনলাইন আবেদন শুরু হবে 05 মার্চ ২০২৬ থেকে 31 মার্চ ২০২৬ পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই আবেদন ফি দিতে হবে, যা TeleTalk প্রিপেইড সিম মাধ্যমে সম্পন্ন হয়।
আপনি আমাদের এখানে যা যা পাবেন –
- সম্পূর্ণ গাইড।
- শিক্ষাগত যোগ্যতা।
- বয়সসীমা ও শারীরিক যোগ্যতা।
- শারীরিক মাপ ও পরীক্ষার নিয়ম।
- লিখিত পরীক্ষার সিলেবাস।
- ভাইভা প্রস্তুতি।
- প্রস্তুতি ও সব তথ্য।
- বেতন ও সুবিধা।
- ট্রেনিং তথ্য।
- সফল হওয়ার কৌশল।
- আমাদের মনের ভিতরে যে যে সহজ প্রশ্নগুলো আসে।
- অনলাইনে আবেদন কিভাবে করবেন ও আবেদন পদ্ধতি।
- সতর্কবার্তা।
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ – সংক্ষিপ্ত তথ্য :
| পদ সংখ্যা | ১০,৫০০ জন |
| নিয়োগ কর্তৃপক্ষ | বাংলাদেশ পুলিশ |
| পদ | ট্রেইনি রিক্রুট কনস্টেবল |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি পাশ |
| কর্মস্থল | সারাদেশ |
| আবেদন ফি | সাধারণত ৩০–৫০ টাকা |
| আবেদন মাধ্যম | অনলাইন |
| আবেদনের জন্য | সতর্কবার্তা অবশ্যই পড়বেন |
| পুলিশের আবেদনের |
সম্পূর্ণ গাইড নিচে দেওয়া হলো :
বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদ কী ?
উত্তর: বাংলাদেশ পুলিশ কনস্টেবল হলো দেশের আইন-শৃঙ্খলা, রক্ষা ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনগণকে সহায়তা করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
পুলিশ কনস্টেবল থেকে আপনি যদি বড় কোনো রেঙ্কে যেতে চান। তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে যেগুলো রাঙ্কে আপনি যেতে পারবেন সেগুলো হলো: এএসআই, এসআই, ইন্সপেক্টর পর্যন্ত যাওয়ার সুযোগ তৈরি করে।
শিক্ষাগত যোগ্যতাঃ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে সাধারণত নিম্নোক্ত যোগ্যতা লাগে। যেমনঃ (SSC পাশ মার্ক থাকতে হবে সর্বনিম্ন 2.5 বা তার বেশি)। অতিরিক্ত অভিজ্ঞতা গুলো হলো খেলাধুলা অভিজ্ঞতা, কম্পিউটার জ্ঞান। এগুলো থাকলে আপনার উপরে রেঙ্কিং এ উঠতে সুবিধা হবে।
বয়সসীমা ও শারীরিক যোগ্যতাঃ সাধারণত বয়সসীমা লাগে 18 থেকে 20 বছর। মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কটা থাকলে ১৮ থেকে ৩২ বছর প্রযোজ্য ক্ষেত্রে। শারীরিক যোগ্যতার দিক দিয়ে পুরুষের উচ্চতা ৫’৬″ ফিট এবং নারী উচ্চতা ৫’২″ ফিট। পুরুষের বুক ৩১–৩৩″। ছেলেদের ওজন BMI অনুযায়ী এবং মেয়েদের ওজন BMI BMI অনুযায়ী। শারীরিক পরীক্ষায় পাস করতে হলে আপনাকে দৌড়াতে হবে (১.৬ কি.মি.), পুশ-আপ / সিট-আপ এবং দীর্ঘ লাফ।
লিখিত পরীক্ষার সিলেবাসঃশারীরিক পরীক্ষা উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় যে যে বিষয়গুলো থাকবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ৪০ থেকে ৫০ মার্ক লাগবে।
ভাইভা প্রস্তুতিঃ শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর,
ভাইভাতে আপনাকে যে যে সাধারণ প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে। নিজের পরিচয়, পুলিশে যোগ দিতে চান কেন, বাংলাদেশের রাজধানী, মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন। এইগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনার আত্মবিশ্বাস থাকতে হবে।
প্রস্তুতি ও সব তথ্যঃ এসএসসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন / NID, নাগরিক সনদ, চরিত্র সনদ, পাসপোর্ট ছবি, অভিভাবকের NID। পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনার প্রয়োজনীয় কাগজগুলো অবশ্যই মনে করে নিয়ে যেতে হবে। এগুলো জিনিস যদি নিয়ে যাইতে ভুলে যান তাহলে আপনাকে সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হবে।
বেতন ও সুবিধাঃ আপনি যেহেতু পুলিশের কনস্টেবল তাই আপনি বেতন পাবেন ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। আপনি বেতন পাবেন তা হলো রেশন, চিকিৎসা, বাসস্থান, পোশাক, পেনশন, পদোন্নতি।
ট্রেনিং তথ্যঃ নিয়োগের পর ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার ট্রেনিং এ যে যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো ট্রাফিক নিয়ন্ত্রণ, শারীরিক ফিটনেস, আইন, অস্ত্র চালনা, ড্রিল। আপনার ট্রেনিং শেষ হওয়ার পর তখন আপনি একজন বাংলাদেশ পুলিশ কনস্টেবল হতে পারবেন।
সফল হওয়ার কৌশলঃ আপনাকে সফল হওয়ার জন্য শারীরিক প্রস্তুতি নিতে হবে। প্রতিদিন দৌড়াতে হবে ২ থেকে ৩ কি.মি.।আপনাকে পুশ-আপ দিতে হবে ৭ টা থেকে ১০ টা। আপনাকে নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলতে হবে।আপনাকে এসএসসি বইগুলো পড়তে হবে।বুদ্ধিমত্তার বইগুলো পড়তে হবে তাহলে সাধারণ জ্ঞান বাড়বে। আয়নার সামনে বসে প্র্যাকটিস করতে হবে ভাইভাজন্য। মনের ভিতর আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো।আপনাকে আয়নার সামনে বসে প্র্যাকটিস করে পরিষ্কার কথা বলতে হবে যাতে তোতলায় না যায়।কারণ ওইখানে অনেক বড় বড় অফিস্যাররা আপনার ভাইভা নিবে।আপনি যদি তাদের মন জয় করে নিতে পারেন আপনার প্রশ্নের উত্তরের সাহায্য তাহলে আপনার চাকরি কনফার্ম। তাই আয়নার সামনে বসে প্র্যাকটিস করুন প্র্যাকটিসের বিকল্প নেই।সাধারণ ভুলগুলো হলো শারীরিক প্রস্তুতি না নেওয়া, কাগজপত্র অসম্পূর্ণ, সময়মতো উপস্থিত না হওয়া।
আমাদের মনের ভিতরে যে যে সহজ প্রশ্নগুলো আসেঃ
কেন বাংলাদেশ পুলিশ চাকরি ভালোঃ
- সরকারি নিরাপত্তা
- সম্মান
- পদোন্নতি
- সামাজিক মর্যাদা
- পেনশন
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে কী যোগ্যতা লাগেঃ SSC পাশ ও নির্ধারিত শারীরিক যোগ্যতা।
কনস্টেবল বেতন কতঃ গ্রেড ১৭ অনুযায়ী।
কনস্টেবল নিয়োগে দৌড় কতঃ সাধারণত ১.৬ কিমি।
পদোন্নতি হয় কিঃ হ্যাঁ, পদোন্নতি হয়।
অনলাইনে আবেদন কিভাবে করবেন ও আবেদন পদ্ধতিঃ
আবেদন করার জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদেরwhatsapp গ্রুপে এবং সাবস্ক্রাইব করে রাখুন এই ওয়েবসাইটটি।
আবেদন সময়ঃ
- আবেদন শুরুঃ ০৫ মার্চ ২০২৬।
- আবেদনের শেষ তারিখঃ ৩১ মার্চ ২০২৬।
সতর্কবার্তাঃ
আপনার কাছে আবেদন ফি ছাড়া অন্য কোনো টাকা চাইলে। যে টাকাটি চেয়েছে সেগুলো প্রমাণ রেখে দিয়ে ৯৯৯ এ কল করুন। নিঃসন্দেহে সে একজন প্রতারক। তাই সাবধানে থাকুন। নিরাপদে থাকুন। পরিবারের দিকে খেয়াল রাখুন। আমাদের টিনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চাকরি সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের whatsapp channel এবং সাবস্ক্রাইব করে রাখুন এই ওয়েবসাইটটি। যাতে সর্বপ্রথম আপডেট আপনার কাছে যায়।
রেফারেন্স
বাংলাদেশ পুলিশ
our contact
About Us
Privacy Policy
Terms & Conditions
Disclaimer