নগদ এর চাকরির বিজ্ঞপ্তি : নগদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে অনেক বেকারত্ব ছেলে এবং মেয়েদের চাকরির সুযোগ চলে এসেছে। বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ২১ শে ফেব্রুয়ারি ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ১৭ই ফেব্রুয়ারি ২০২৬। যদি আপনি আবেদন করতে চান তাহলে নগদ এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেনগদ মোবাইল ব্যাংকিং।
নগদ সম্পর্কে সারসংক্ষেপ :
নগদ বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলা টাকা আদান-প্রদান করতে একটি বড় সেক্টর। গ্রাহক পর্যায়ে ক্যাশ-ইন/ক্যাশ-আউট, সেন্ড মানি, বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, সরকারি ভাতা বিতরণ এসব সেবার মাধ্যমে এটি দেশব্যাপী নেটওয়ার্ক পরিচালনা করে। ফলে আইটি, অপারেশন, সেলস, কাস্টমার সার্ভিসসহ বহু বিভাগে নিয়মিত জনবল প্রয়োজন হয়।
যে যে বিষয়ে আপনার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে : শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আপনাকে স্নাতক/অনার্স ডিগ্রী থাকতে হবে। নেতৃত্ব পর্যায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Business Development Expert – নতুন কর্পোরেট ক্লায়েন্ট আনতে পারবেন।
- Corporate Sales Leader – বড় কোম্পানির সাথে ডিল করতে পারবেন।
- Leadership Skill Strong – টিম তৈরি ও পরিচালনা করতে পারবেন।
- Strategic Planner – ভবিষ্যৎ ব্যবসার প্ল্যান বানাতে পারবেন ।
- B2B Software & Card Startup – B2B সফটওয়্যার ও সার্ভিস স্টার্টআপ।
- Telecom – টেলিকম।
- Fintech startup – ফিনটেক স্টার্টআপ।
- Bank – ব্যাংক।
আপনার এগুলো বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
নগদে কর্মচারীদের বেতনের ধারণা :
| পজিশন | আনুমানিক মাসিক বেতন |
| Field Officer | ২০,০০০ – ৩০,০০০ টাকা |
| Territory Officer | ৩০,০০০ – ৫০,০০০ টাকা |
| Software Engineer | ৫০,০০০ – ১,২০,০০০ টাকা |
| Manager Level | ৮০,০০০ – ২,০০,০০০ টাকা |
| Senior Executive | ১.৫ – ৩ লাখ টাকা |
নোটিশ : মনে রাখবেন এগুলো আনুমানিক রেঞ্জ। এগুলো আপনার অভিজ্ঞতার দায়িত্ব অনুযায়ী পরিবর্তিত হয়। জেনারেল ম্যানেজার / সিনিয়র পদের বেতন জুনিয়র কর্মচারী থেকে অনেক গুনে বেশি হয়।
আপনি যদি নগদ জেনারেল ম্যানেজার / সিনিয়র লেভেল পদে চাকরি নিতে চান তাহলে যে যে কাজ করতে হবে : ১০–১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রত্যাশা করা হয়, যার মধ্যে কমপক্ষে ৫–৭ বছর নেতৃত্ব পর্যায়ে থাকতে হয়। অর্থাৎ, আপনি শুধু কাজ করেছেন এমন কিন্তু নয়
বরং টিম পরিচালনা করেছেন বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যবসার ফলাফলের জন্য দায়বদ্ধ ছিলেন ।আপনার শক্তিশালী নেতৃত্ব দক্ষতা থাকতে হবে । বড় টিম চালাতে হলে এই দক্ষতাটি আ পনার থাকতে হবে।কারণ এখানে যেহেতু ১০০ থেকে ২০০ কর্মচারী আপনাকে কন্ট্রোল করতে হবে। বড় বড় কোম্পানির সাথে চুক্তি করতে হলে শক্তিশালী যোগাযোগের দক্ষতা থাকতে হবে। যাতে আপনার বড় বড় কর্মকর্তাদের সাথে কথা বলার সময় কথার ভুল না হয় এবং কোটি টাকার চুক্তি সম্পন্ন করতে হবে।আইনি ও নৈতিক দিক বজায় রেখে ব্যবসা পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে।
সংক্ষেপে বলতে গেলে, General Manager / Senior Level পদ পেতে হলে আপনাকে হতে হবে অভিজ্ঞ, কৌশলী, নেতৃত্বে দক্ষ এবং ব্যবসা বৃদ্ধিতে প্রমাণিত সাফল্যের অধিকারী। এটি সাধারণ চাকরি নয়—এটি একটি উচ্চ পর্যায়ের দায়িত্বপূর্ণ পদ, যেখানে কোম্পানির ভবিষ্যৎ গঠনে সরাসরি ভূমিকা রাখতে হয়।
আপনি নগদে চাকরি করলে অতিরিক্ত যে যে সুবিধাগুলো পাবেন:
- মোবাইল বিল।
- উৎসব বোনাস।
- পারফরম্যান্স বোনাস।
- ইনসেনটিভ।
- যাতায়াত ভাতা।
- দক্ষতা উন্নয়নের সুযোগ
- কর্পোরেট পরিবেশ
- দ্রুত ক্যারিয়ার গ্রোথ
আবেদন করার প্রক্রিয়া : প্রথম ধাপে CV প্রস্তুত করা। আপডেটেড CV । প্রফেশনাল ছবি লাগবে।দক্ষতা স্পষ্টভাবে আপনার CV তে লেখা থাকবে হবে। আপনার অভিজ্ঞতাগুলো বুলেট পয়েন্ট আকারে থাকতে হবে।যদি আপনি অনলাইনে আবেদন করতে চান।
আপনার পরীক্ষায় যে যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো: লিখিত পরীক্ষায়, অ্যাসাইনমেন্ট এবং ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আইকিউ টেস্ট,যোগ্যতা পরীক্ষা,কারিগরি পরীক্ষা।
ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে :
১. কেন নগদে কাজ করতে চান?
উত্তর: নগদ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল MFS প্রতিষ্ঠান। এখানে কাজ করলে ডিজিটাল ফাইন্যান্স সেক্টরে অভিজ্ঞতা অর্জন করা যাবে।
২. টার্গেট পূরণ না হলে কী করবেন?
উত্তর: প্রথমে কারণ বিশ্লেষণ করবো, এজেন্টদের মোটিভেট করবো, এবং নতুন ব্যবসার সুযোগ খুঁজবো।
৩.নিজের সম্পর্কে বলুন।
উত্তর: আমি একজন সেলস ও মার্কেটিং আগ্রহী প্রার্থী। ফিল্ড-ভিত্তিক কাজ এবং টার্গেট অর্জনে আত্মবিশ্বাসী।
৪. এজেন্ট নেটওয়ার্ক কিভাবে বাড়াবেন?
উত্তর: মার্কেট যাচাই করে সম্ভাব্য ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের সাথে যোগাযোগ করবো।
যে যে টেকনিক্যাল প্রশ্নগুলো থাকতে পারে :
১.KYC কী?
উত্তর : KYC মানে হলো “আপনার গ্রাহককে জানুন”। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন কোনো নতুন অ্যাকাউন্ট খোলে, তখন গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করে, তাকেই KYC বলে।
২.AML নীতিমালা কী?
উত্তর : AML এর বাংলা অর্থ হলো “মানি লন্ডারিং প্রতিরোধ”। এটি এমন একগুচ্ছ আইন ও নিয়ম যা অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধ করার প্রক্রিয়া (মানি লন্ডারিং) রোধ করতে ব্যবহৃত হয়।
৩.MFS কীভাবে কাজ করে?
উত্তর : MFS হলো মোবাইল ফোন ব্যবহার করে আর্থিক লেনদেনের একটি মাধ্যম (যেমন: বিকাশ, নগদ, রকেট)। এটি মূলত ব্যাংক অ্যাকাউন্টের একটি ডিজিটাল এবং সহজ সংস্করণ।
| বিষয় | সারসংক্ষেপ |
| AML | অবৈধ টাকা গুলো বৈধ করা আটকানোর নীতিমালা। |
| KYC | গ্রাহকের সঠিক পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া। |
| MFS | মোবাইল ফোনের মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা। |
যে যে সাধারণ ভুলগুলো হয় :
১.বানান ভুল হয়।
২.কোম্পানি সম্পর্কে না জেনে ইন্টারভিউতে যাওয়া।
৩.দেরি করে উপস্থিত হওয়া।
৪.ভুল CV ফরম্যাট।
প্রধান দায়িত্ব সমূহ যেগুলো রয়েছে নগদের:
১.এজেন্টের নেটওয়ার্ক বৃদ্ধি করার। যেমন :নতুন এজেন্ট নিয়োগ করা, এজেন্টের KYC যাচাই করা এবং এজেন্টের ট্রেনিং প্রদান করা।
২.বিক্রয় লক্ষ্য অর্জন করা। যেমন :যেমন মাসিক টার্গেট পূরণ করা, ক্যাসিন ক্যাশ/আউট লেনদেনের সীমা বা লিমিট বাড়ানো, মার্চেন্ট পেমেন্ট বৃদ্ধি করা।
কিভাবে প্রস্তুতি নেবেন?
১.আত্মবিশ্বাস বাড়ান।
২.সেলস ট্রেনিং নিন।
৩.ইন্টারভিউ প্র্যাকটিস করুন।
৪.MFS মার্কেট সম্পর্কে জানুন।
কেন এই পদ ভালো?
১.বাস্তব ব্যবসা শেখার সুযোগ।
২.দ্রুত পদোন্নতির সুযোগ।
৩.নেটওয়ার্ক তৈরির সুযোগ।